২২ জুলাই ২০২৬, বুধবার, ০৯:০০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে এমা জিতল ‘নিশি’

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে এমা জিতল ‘নিশি’

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫, ১৬:৪৩

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ড (এমা)-এর স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। গোলাম রাব্বানী পরিচালিত এই চলচ্চিত্রটি বাংলাদেশের পক্ষ থেকে প্রথমবারের মতো এমা অ্যাওয়ার্ড অর্জন করল।

স্থানীয় সময় ১১ অক্টোবর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর প্রযোজনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানায়, এই সম্মাননার মধ্য দিয়ে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে স্থান করে নিয়েছে।

ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী, সহপরিচালক ছিলেন জহিরুল ইসলাম। পরিচালক রাব্বানী বলেন, “এই পুরস্কার আমার সিনেমা-জার্নিকে আরও বেগবান করবে। আমি সবসময় প্রকৃতি ও জীবনের গল্প বলতে চাই। এটা বাংলা সিনেমার জন্য এক গর্বের মুহূর্ত।”

চা শ্রমিক পরিবারের এক কন্যা নিশির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নিশি’। পানির সংকটে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া নিশিকে টিউবওয়েলের লোভ দেখিয়ে বিয়ে করতে চায় এক কাঠ ব্যবসায়ী। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতী।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনোস্কো ঢাকা-র সহায়তায় নির্মিত এই চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে— যা বাংলাদেশের কোনো চলচ্চিত্রের জন্য প্রথম। চিত্রগ্রহণে ছিলেন ওই স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক। শুটিং হয়েছে সিলেটের একটি চা বাগানে।

পরিচালক জানিয়েছেন, ‘নিশি’ এখন বিশ্বজুড়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য পাঠানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও এর প্রদর্শনী আয়োজন করা হবে।

আরও পড়ুন