দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে টরন্টো উৎসবে ‘শেকড়’
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১৫:১৮
অভিবাসন, বাস্তুচ্যুতি, আত্মপরিচয়ের সংকট ও জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘শেকড়’। নির্মাতা প্রসূন রহমান গত বছর সত্যজিৎ রায়ের জন্মদিনে এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এখন মুক্তির পালা এসেছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা) উৎসবে ‘শেকড়’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র উৎসব ইফসা, যেখানে ১৮ অক্টোবর সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নির্মাতা প্রসূন রহমান উপস্থিত থাকবেন। উৎসবে আরও উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম এবং আফগান নির্মাতা রয়া সাদাত। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ফিল্ম ফোরাম, প্যানেল আলোচনা এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
‘শেকড়’ সিনেমায় উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্ক, যেখানে অভিবাসন ও আত্মপরিচয়ের সংকটের মধ্য দিয়ে জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পর শেকড়ের সন্ধানে ফিরে আসার গল্প বলা হয়েছে। এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, আইশা খান, দিলারা জামান, সমু চৌধুরী, সংগীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা ও শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া প্রমুখ।
নির্মাতা প্রসূন রহমান বলেন, "জীবনের ডাকে আমরা শেকড় থেকে বিচ্ছিন্ন হই, তারপর আবার খুঁজে ফিরি সেই সোঁদা মাটির গন্ধ, যেখানে আমরা জন্মেছিলাম। ‘শেকড়’ সিনেমাটি মাটির টানে সেই জীবনের দিকে ফিরে তাকানোর এক যাত্রা।"
সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। ইমেশন ক্রিয়েটর প্রযোজিত এই চলচ্চিত্রের শুটিং হয়েছে গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায়। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবের পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
