বলিউড ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে ঐশ্বরিয়া
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৯
সৌন্দর্য, প্রতিভা এবং অভিনয়ের দক্ষতায় বলিউডের বাইরে বিশ্বজুড়ে নিজের বিশেষ জায়গা করে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
২০০৪ সালে জেন অস্টেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ চলচ্চিত্র দিয়ে তার হলিউড অভিষেক ঘটে, যা তখন বলিউড এবং হলিউডে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।
তবে ঐশ্বরিয়ার হলিউড যাত্রাকে ঘিরে বিভিন্ন মতামত ছিল। করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ২০০৪ সালে যখন প্রশ্ন ওঠে ঐশ্বরিয়া কি হলিউডে সফল হবেন, তখন অমিতাভ বচ্চন মন্তব্য করেছিলেন, ‘সে নির্দিষ্ট একটি জায়গা পর্যন্ত পৌঁছাবে, কিন্তু তার পর একটা কাচের দেওয়াল থাকবে।’ অভিষেক বচ্চন ঐশ্বরিয়ার প্রতিভা ও পারদর্শিতার প্রশংসা করলেও বলেছিলেন, তিনি দারুণ সহশিল্পী। জায়েদ খান তার সর্বজনীন আকর্ষণ উল্লেখ করেছিলেন এবং একতা কাপুর আশা প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া সফল হবেন কারণ তার প্রথম কাজই ছিল ঐশ্বরিয়ার সঙ্গে।
শাবানা আজমির মতে, ঐশ্বরিয়ার মধ্যে সব গুণাবলী থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে হবে নিজেই—হলিউডে লড়াই চালিয়ে যাবেন নাকি বলিউডেই বেশি নিরাপদ থাকবেন। সুস্মিতা সেন বলেছিলেন, ঐশ্বরিয়াকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তিনি বলিউডকে হলিউডে নিয়ে যাচ্ছেন এবং তিনি চান সেটা সত্যি হোক। বিপাশা বসু মন্তব্য করেছিলেন, ঐশ্বরিয়া ইতিমধ্যেই একটি ধাপ এগিয়ে গেছেন, যা প্রশংসনীয়। অন্যদিকে সঞ্জয় দত্ত খানিকটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, ‘আমি চাই সে সফল হোক, কিন্তু আমার মনে হয় না।’
‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর পর ঐশ্বরিয়া অভিনয় করেছেন ‘দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস’, ‘প্রোভোকড’ এবং স্টিভ মার্টিনের সঙ্গে ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’-এ। যদিও হলিউডে তার সময়কাল ছিল সীমিত, তবু কান চলচ্চিত্র উৎসবে তার রেড কার্পেটে উপস্থিতি আজও আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতি বছর তার নতুন লুক দেখার অপেক্ষায় থাকেন ভক্তরা।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
