জয়া আহসানের কথায় কাঁদলেন চঞ্চল চৌধুরী
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫, ১৩:০২
টালিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির কথা শুনে অঝোরে কাঁদলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। একটি বেসরকারী টিভি চ্যানেলে বিনোদন আড্ডায় অংশ নিয়ে সহকর্মী জয়া আহসানের আবেগী কথা শুনেও কেঁদে ফেলেন অভিনেতা।
অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে কিছু বলার অনুরোধ জানানো হয় প্রসেনজিৎ ও জয়াকে। অভিনেতার উদ্দেশে তাদের ভিডিও বার্তা মন ছুঁয়ে যায় অভিনেতার। এ ভিডিও বার্তায় জয়ার কথা শুনে অভিনেতার চোখ ছলছল করলেও প্রসেনজিতের মুখে প্রশংসা শুনে কেঁদে ফেলেন চঞ্চল।
প্রসেনজিৎ বলেন, আসলে আজ যে মানুষটাকে নিয়ে কথা বলতে বলা হয়েছে সে আমার প্রাণের মানুষ, মনের মানুষ। তার নাম চঞ্চল চৌধুরী। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওর অভিনয় নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার আছে কি না তা জানি না।
চঞ্চল চৌধুরীর সাথে প্রথম আলাপের স্মৃতিচারণ করতে গিয়ে প্রসেঞ্জিৎ বলেন, গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিটিতে তার সাথে প্রথম আলাপ।। গৌতমদা যখনই ওর নাম বলেছিলেন, খুব খুশি হয়েছিলাম। কিন্তু তার আগেই ওর ‘মনপুরা’ সিনেমাটা আমি দেখেছিলাম। সিনেমা দেখে আমি বলেছিলাম, বাহ্ ছেলেটি কে? আমি তখন জানতাম না ওর সঙ্গে আমার এত ভালো একটা সম্পর্ক তৈরি হবে। কিছুদিন আগে বাংলায় ‘পদাতিক’ সিনেমায় কাজ করেছে, যে অভিনয় দেখে আমি স্তম্ভিত।
আসলে ও যদি বয়সে আমার ছোট না হতো আমি অবশ্যই ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলে গুণী এই অভিনেতা আরও বলেন,ভালো অভিনেতা হতে হলে ভেতরে ভেতরে ভালো মানুষ হওয়া খুব প্রয়োজন। আর আমার মনে হয় সেটাই চঞ্চল চৌধুরী।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
