০৫ জুন ২০২৬, শুক্রবার, ০৩:২১

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২১:১২

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) থেকে। এবারের পরীক্ষায় সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, কোচিং সেন্টার ব্যবস্থাকে কোনোভাবেই স্বীকৃতি দেয় না সরকার।

হেলিকপ্টারে কেন্দ্র পরিদর্শনের দিন শেষ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্টফোন ও সিসিটিভির মাধ্যমেই এখন নজরদারি সম্ভব।’

প্রশ্নফাঁস ঠেকাতে কড়া সাইবার নজরদারির পাশাপাশি পাবলিক পরীক্ষা আইন ১৯৮১ সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া, সুষ্ঠুভাবে খাতা মূল্যায়ন করতে পরীক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোকে যানজটমুক্ত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করতে চায় সরকার।’

আরও পড়ুন