অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি, থাকছে না ৬৩ দৃশ্য
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০০:৩৪
‘ভূত বাংলা’ মুক্তির আগেই আলোচনা আর বিতর্ক—দুটোই যেন সমানতালে চলছে। অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও, তার আগে সার্টিফিকেশন বোর্ডের একাধিক আপত্তির মুখে পড়তে হয়েছে নির্মাতাদের।
ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। তবে মুক্তির আগে চূড়ান্ত ছাড়পত্র পেতে গিয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে ছবিতে।
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) শেষ পর্যন্ত ছবিটিকে ‘ইউ/এ’ প্রশংসাপত্র দিয়েছে, তবে তার আগে বেশ কিছু কাটছাঁট ও সংশোধনের নির্দেশ দেয় পরীক্ষক কমিটি।
জানা গেছে, ছবির ২৬ মিনিটের মাথায় থাকা একটি অশালীন শব্দ পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি প্রায় এক ঘণ্টার মাথায় আরো কয়েকটি আপত্তিকর শব্দ সংশোধন করা হয়। শুধু সংলাপেই নয়, ছবির শেষাংশে সাবটাইটেলে থাকা একটি অশালীন শব্দও বাদ দিতে বলা হয়েছে।
এ ছাড়া প্রথমার্ধে নারীদের নিয়ে একটি অসম্মানজনক সংলাপ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। ধর্মীয় ও কুসংস্কারমূলক বিষয়বস্তুর ক্ষেত্রে উপযুক্ত নির্দেশনা বা ডিসক্লেমার যুক্ত করতেও বলা হয়েছে নির্মাতাদের।
শুধু শব্দ বা সংলাপ নয়, ছবির দৈর্ঘ্যেও এসেছে বড় পরিবর্তন। প্রথমে প্রায় ১৭০ মিনিট দীর্ঘ এই ছবিটি সংশোধনের পর নতুন করে জমা দিলে মোট ৬৩টি দৃশ্য বাদ দেওয়া হয়। ফলে বর্তমানে ছবির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড।
সব মিলিয়ে একাধিক কাটছাঁট ও সংশোধনের পর অবশেষে মুক্তির জন্য প্রস্তুত ‘ভূত বাংলা’। ছবিটি প্রথমে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে ১৭ এপ্রিল নির্ধারণ করা হয়। এর আগে ১৬ এপ্রিল একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে।
মুক্তির তারিখ পেছানোর কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও, অনেকেই মনে করেছিলেন ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত।
যদিও ছবির সহ-প্রযোজক একতা কাপুর এ বিষয়ে বলেন, “এখনো বক্স অফিসে সফলভাবে চলছে ‘ধুরন্ধর’, যা আমাদের গোটা চলচ্চিত্রজগতের কাছে খুব খুশির খবর। তাই আমাদের ছবিটা পিছিয়ে গেলে, শেষ পর্যন্ত দুটি ছবির পক্ষেই তা ভালো হবে।”
উল্লেখ্য, ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, টাবু এবং ওয়ামিকা গাব্বি।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
