লকডাউন ঘোষণা দিয়ে নির্বাচন করতে চায় বিজেপি: মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ২১:৫৮
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, কোভিড-১৯ মহামারী রুখতে যেমন লকডাউন জারি করা হয়েছিল, ঠিক তেমনিভাবে ফের রাজ্যের লকডাউন জারি করে নির্বাচন করতে চায় কেন্দ্রীয় সরকার।
তৃণমূল প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার দুপুরে রাজ্যটির পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এবং বীরভূম জেলার দুবরাজপুরে দুইটি নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।
দুবরাজপুর জনসভায় দেশজুড়ে ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি এবং গ্যাসের জোগানে ঘাটতি প্রসঙ্গ নিয়ে মমতা বলেন, “আজ আমায় কয়েকজন সাংবাদিক বলছিলেন, ওরা (বিজেপি) নাকি আবার লকডাউনের কথা ভাবছে। যাতে মানুষ বাইরে বের হতে না পারে। আমি বললাম, ২০২১ সালে কোভিডের সময় লকডাউন ছিল, তখন যদি নির্বাচন করতে পারে, এখন তুমি যতই লকডাউন কর, মানুষের মুখে তালা চাবি লাগাতে পারবে না। মানুষের হাতেও তালা চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার।”
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও ঘাটতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন, “একটা মানুষের রান্নার গ্যাস পেতে যদি ২৫ দিন অপেক্ষা করতে হয়, তবে সে কি করে রান্না করবে? কার মাথা খাবে? আমার মাথা খাবে না, বিজেপির মাথা খাবে? ছেলেমেয়েদের কি খাওয়াবে? তারপরে বিজেপি সরকার যেখানে আছে ওরা বলছে সেখানে মাছ, মাংস, ডিম খাওয়া যাবেনা। বাংলা ভাষায় কথা বলা যাবে না, বললেই আপনি বাংলাদেশী। ধরে ধরে মারবে, অত্যাচার করবে, দেখে দেখে নাম কাটবে।”
মমতার চ্যালেঞ্জ, “ওরা যাদের আমাদের লাইনে দাঁড় করিয়েছে আমরা তাদের বেলাইন করে দেব। নির্বাচনের পর ওদের পিঠে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। আমি ওদেরকে সেই জায়গায় নিয়ে যাব।”
এদিনের নির্বাচনী প্রচারণা থেকে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, “আসন্ন বিধানসভার নির্বাচন অন্য নির্বাচন থেকে অনেক গুরুত্বপূর্ণ। কেন্দ্রের সরকার এনআরসি করবে, তারপরে করবে ডি-লিমিটেশন, তারপরে সেন্সাস-এর নামে এখনো যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের অর্ধেক কেটে দেবে। এটাই ওদের পরিকল্পনা। তাই তাই নিজের সম্মান, অস্তিত্ব রক্ষা করতে হয়, নিজেদের ঠিকানা বাঁচাতে হয়, তবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। কারণ তৃণমূল সরকার কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবে না, এনআরসি করতে দেবে না।”
তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার আহ্বান জানিয়ে মমতা বলেন, “বাংলায় যদি থাকতে হয়, ভালো থাকতে হয়, বিনামূল্যে রেশন, কন্যাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পেতে হয় তবে তৃণমূলকে ভোট দিন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বিজেপি সরকার দিল্লি থেকে চলে যাবে। তারপরে আমি দেখব, যারা আজকে বিজেপির হয়ে দালালি করছে, মানুষের উপর অত্যাচার করছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমার কিছু করার দরকার নেই। যদি ধর্ম বলে কিছু থাকে তাহলে মনে রাখবেন, যারা অধর্ম করে- ধর্মের কল বাতাসে নড়ে।”
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
