০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৫

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

সাভারে গ্রেপ্তার ‘পিস্তল বাদশা’

সাভারে গ্রেপ্তার ‘পিস্তল বাদশা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২০:৩৪

সাভারে আত্মগোপনে থাকা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সমর্থক মো. নাঈম ইসলাম বাদশা ওরফে ‘পিস্তল বাদশা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে সাভার মডেল থানার পুলিশের অভিযানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডেল্টার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈম ইসলাম বাদশা (২২) ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার কুনাউড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে নাঈম ইসলাম বাদশা সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন। সে সময় তিনি সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অস্ত্রধারী ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে বিভিন্ন মিছিল-মিটিংয়ে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত।

স্থানীয়দের দাবি, পৌর যুবলীগের সভাপতি মনির পালোয়ানের প্রভাব ব্যবহার করে নাঈম ইসলাম বাদশা বিভিন্ন সময় সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মনজুরুল আলম রাজীব ও মনির পালোয়ান ভারতে পলাতক রয়েছেন। এরপর থেকে হেমায়েতপুর এলাকা ছেড়ে তিনি সাভারের রাজাশন এলাকায় গোপনে বসবাস শুরু করেন। তবে তাদের অনুপস্থিতিতেও এলাকায় নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করছিলেন বাদশা। বর্তমানে সে এলাকায় অবস্থান করে বিএনপিকর্মী পরিচয়ে সক্রিয় হওয়ার চেষ্টা চালান। এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশন এলাকায় ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, বাদশার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 
আরও পড়ুন