খুলনায় গুলিবিদ্ধ যুবক হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০১:৪২
খুলনা মহানগরীর নিরালার জাহিদুর রহমান সড়ক এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন আব্দুল আজিজ নামের এক যুবক।
রবিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিক্যিাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার বুকে গুলি লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। ড্রেসিং রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাৎক্ষণিক রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, আব্দুল আজিজ কাঁচামালের ব্যবসা করেন। তার বাবার নাম খলিলুর রহমান। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলাকারীর সংখ্যা বা কী কারণে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। হামলার পেছনের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আহত আব্দুল আজিজ পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। বি কোম্পানি হিসেবে পরিচিত অপর একটি কিশোর গ্যাংয়ের পাঁচজন সদস্য দুটি মোটরসাইকেলে এসে আজিজকে গুলি করে ও কুপিয়ে আহত করে ঘটনস্থল ত্যাগ করে। তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
