২২ জুলাই ২০২৬, বুধবার, ০৭:৪১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

‘নানুভাই নেই, রোজাটা ফিকে লাগছে’

‘নানুভাই নেই, রোজাটা ফিকে লাগছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৪৭

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির জন্য এবারের রমজান কাটছে অনেকটা অন্যরকম আবহে। জীবনের প্রতিটি মুহূর্তে ছায়ার মতো পাশে থাকা প্রিয় নানুভাইয়ের অনুপস্থিতি তাকে বারবার আবেগপ্রবণ করে তুলছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে আলাপকালে এই চিত্রনায়িকা জানান, সেহরি কিংবা ইফতারের সময়গুলো নানুভাইয়ের স্মৃতিতে বড্ড বেশি ভারাক্রান্ত হয়ে উঠছে।

নানুভাইয়ের কথা স্মরণ করে পরীমণি বলেন, “বাসায় মুরুব্বিরা নেই, তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে উনার মেমোরিগুলোই আসলে বেশি মনে পড়ে। উনার জন্য সেহরি বানানো কিংবা ইফতারের আয়োজন করা—সবকিছুই উনাকে ঘিরেই ছিল আমার। উনি নেই বলে মনে হচ্ছে রোজাটা এবার কেমন যেন ফিকে লাগছে।” সেহরি ও ইফতারের সেই ব্যস্ততা এখন কেবলই স্মৃতি হয়ে ফিরে আসছে তার কাছে।

ইফতারের মেনু নিয়ে এক প্রশ্নের জবাবে পরীমণি নিজের সাধারণ রুচির কথা জানিয়ে বলেন, “আমি দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি। ইফতারিতে সাধারণত ভাজাপোড়া খাওয়া হয় না, শরবত আর খেজুর দিয়েই ইফতার সেরে ফেলি।” স্বাস্থ্য সচেতন এই নায়িকা জানান, ঈদকে কেন্দ্র করে আলাদা করে কেনাকাটা করার বিশেষ কোনো অভ্যাস তার নেই। বরং নিজের চেয়েও পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভালো থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। পরীর ভাষ্যে, “আমি চাই আমাদের ইন্ডাস্ট্রির প্রতিটি সিনেমাই ভালো করুক এবং ব্যবসায়িকভাবে সফল হোক। বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির টিকে থাকার জন্য এটা খুবই জরুরি।”

নতুন কাজ নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে রাজি হননি এই অভিনেত্রী। তিনি জানান, বর্তমানে যে কাজটি হাতে নিয়েছেন সেটিতেই পূর্ণ মনোযোগ দিতে চান। বড় কোনো ঘোষণা দেওয়ার জন্য আরও কিছুটা সময়ের অপেক্ষা করতে চান জানিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ সামনে আপনাদের সব জানাবো।” নানুভাইকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে ফের পর্দার কাজে নিয়মিত হওয়ার প্রত্যয় ঝরল এই নায়িকার কণ্ঠে।

আরও পড়ুন