সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ার আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৪
ভারতের ফিটনেস জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী মায়ঙ্ক পাওয়ার মারা গেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পরিবারের পক্ষ দেওয়া এক বিবৃতিতে এই হৃদয়বিদারক সংবাদ জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।
চলতি বছরের ১ জানুয়ারি ধুমধাম করে জন্মদিন পালন করেছিলেন মায়ঙ্ক। এর কয়েক সপ্তাহের মধ্যেই তার এই আকস্মিক মৃত্যুতে পুরো ফিটনেস দুনিয়া ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বিবৃতিতে তাকে একজন ‘চ্যাম্পিয়ন, মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
মায়ঙ্ক পাওয়ার ভারতের ফিটনেস সার্কিটে একজন সুপরিচিত নাম হলেও সাধারণ দর্শকদের কাছে তিনি পরিচিতি পান জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর সপ্তম আসরে অংশ নেওয়ার পর। শোতে তার সুশৃঙ্খল জীবনযাপন ও শান্ত স্বভাব ব্যাপক প্রশংসিত হয়েছিল। তার অকাল প্রয়াণে সহপ্রতিযোগী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ঙ্ক পাওয়ারের স্মরণে ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দিল্লির সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে তার বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
