২২ জুলাই ২০২৬, বুধবার, ১১:৩১

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

অ্যান্ড্রু ফর্মের সঙ্গে বিবাহবিচ্ছেদ, জানালেন আলেকজান্দ্রা

অ্যান্ড্রু ফর্মের সঙ্গে বিবাহবিচ্ছেদ, জানালেন আলেকজান্দ্রা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৭

হলিউডে ফের ভাঙনের খবর। জনপ্রিয় মার্কিন অভিনেত্রী আলেকজান্দ্রা ড্যাডারিও স্বামী ও প্রযোজক অ্যান্ড্রু ফর্ম-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড প্রথম এ তথ্য প্রকাশ করে।

টিএমজেডকে দেওয়া এক বিবৃতিতে আলেকজান্দ্রার মুখপাত্র বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সন্তানের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করবেন। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তারা। বিচ্ছেদের নির্দিষ্ট সময় বা কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২২ সালের জুনে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু। তাদের ঘরে রয়েছে ১৫ মাস বয়সী এক পুত্রসন্তান। এটি আলেকজান্দ্রার প্রথম বিয়ে হলেও অ্যান্ড্রু ফর্মের ছিল দ্বিতীয়। এর আগে তিনি মার্কিন অভিনেত্রী জর্ডানা ব্রিউস্টার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। সেই সংসারে তাদের ১২ ও ৯ বছর বয়সী দুই পুত্রসন্তান রয়েছে।

মাত্র ১৫ বছর বয়সে টেলিভিশনের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন আলেকজান্দ্রা। ২০০৫ সালে হলিউডে পা রাখার পর একাধিক জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বেওয়াচ, পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস, দ্য হোয়াইট লোটাস ও হল পাস।

আরও পড়ুন