১৮ বছর পরেও অমলিন মহানায়ক মান্না
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৪
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না–র আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি; ভক্তরা আজও ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেন প্রিয় এই তারকাকে।
১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘পাগলি’। তবে ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ চলচ্চিত্র তাকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। পরবর্তীতে ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘আম্মাজান’ ও ‘লাল বাদশা’সহ তিন শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এবং হয়ে ওঠেন নির্ভরযোগ্য এক নায়ক।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফলতা দেখান মান্না। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘লুটতরাজ’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ এবং ‘আমি জেল থেকে বলছি’র মতো ব্যবসাসফল চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কার লাভ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি সহ-অভিনেত্রী শেলী কাদের–কে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস মান্না। পর্দায় তার দাপুটে উপস্থিতি ও শক্তিশালী অভিনয় আজও তাকে দর্শকের হৃদয়ে অমলিন করে রেখেছে।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
