প্রযুক্তির আড়ালে সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা লঙ্ঘন
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৬
প্রযুক্তির আড়ালে আমাদের গোপনীয়তা আজ যেন কাচের ঘরে রাখা ফুল। বাইরে থেকে দেখলে সুন্দর, কিন্তু একবার সরল দৃষ্টিতে স্পর্শ করলেই ভেঙে যায়। আমরা নিজেরাই সেই কাচ ভাঙছি প্রতিদিন, কখনো অজান্তে, কখনো সচেতনভাবে। এক ক্লিকেই আমরা জানিয়ে দিচ্ছি নিজের অবস্থান, সম্পর্ক, এমনকি মনের অবস্থা পর্যন্ত। প্রযুক্তির এই আলোর নিচে লুকিয়ে আছে অন্ধকার যেখানে ব্যক্তিগত তথ্যই সবচেয়ে দামি পণ্য।
গত দুই দশকে প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি ব্যক্তিগত গোপনীয়তাকে করেছে ঝুঁকিপূর্ণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্মগুলো এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। আমরা প্রতিদিন এসবের মাধ্যমে নিজের তথ্য শেয়ার করছি ছবি, চিন্তা, লোকেশন, সার্চ হিস্ট্রি, কথোপকথন সবকিছু। কিন্তু এর বিনিময়ে আমরা কতটা হারাচ্ছি, সেটি কেউই ঠিকমতো উপলব্ধি করছি না।
প্রযুক্তি কোম্পানিগুলো শুধু আমাদের দেওয়া তথ্যই নয়, আমাদের আচরণও পর্যবেক্ষণ করছে। কে কখন কী খুঁজছে, কাদের সঙ্গে কথা বলছে, কোন বিষয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে এসব থেকেই তৈরি হচ্ছে একেকজন ব্যবহারকারীর পূর্ণাঙ্গ ডেটা প্রোফাইল। এই তথ্যগুলো পরবর্তীতে বিজ্ঞাপন, গবেষণা, এমনকি রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে।
যখন আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি ছবির সাথে লোকেশন অন করলে, প্ল্যাটফর্মটি জানতে পারে আমরা কোথায়, কার সঙ্গে আছো, কখন গিয়েছিলাম। এমনকি পরবর্তী সময়ে ঐ এলাকায় আমাদের সামনে আসা বিজ্ঞাপনও সেই ডেটার উপর নির্ভর করে সাজানো হয়। চ্যাটজিপিটি বা গুগলের মতো সার্ভিসগুলো আমাদের সার্চ হিস্ট্রি, টাইপিং স্টাইল, প্রশ্নের ধরন বিশ্লেষণ করে ভবিষ্যতের আচরণ অনুমান করতে পারে।হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের ক্ষেত্রেও মেটাডেটা কে, কখন, কাকে কতক্ষণ মেসেজ করছে কোম্পানির কাছে সেগুলো সংরক্ষিত থাকে। ফলে কথোপকথনের মূল বার্তা না দেখেও ব্যবহারকারীর যোগাযোগ চিত্র স্পষ্ট হয়ে যায়।
অন্যদিকে, হ্যাকাররা বিভিন্নভাবে এসব তথ্য চুরি করে নেয়। ফিশিং লিংক, ম্যালওয়্যার, কিংবা কোনো দুর্বল ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে। এর ফলে একজনের ব্যক্তিগত তথ্য মুহূর্তেই অন্যের হাতে চলে যেতে পারে।
গোপনীয়তা লঙ্ঘনের পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের অসচেতনতা। আমরা সহজ পাসওয়ার্ড ব্যবহার করি, একাধিক সাইটে একই পাসওয়ার্ড দিই, অ্যাপ ইনস্টল করার সময় অনুমতি না পড়ে “Allow” করে ফেলি। প্রযুক্তি কোম্পানির ব্যবসায়িক উদ্দেশ্যও এর বড় কারণ। তাদের মূল আয় আসে বিজ্ঞাপন থেকে, আর বিজ্ঞাপন টার্গেট করতে হলে ব্যবহারকারীর তথ্য প্রয়োজন। তাই ডেটা সংগ্রহই তাদের জন্য লাভজনক। নিরাপত্তার দুর্বলতা সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের পেছনে দায়ী। সফটওয়্যারের পুরোনো সংস্করণ, সাইবার প্রতিরক্ষার অভাব, অথবা ব্যবহারকারীর। অসতর্কতা সব মিলিয়ে হ্যাকিং সহজ হয়।সামাজিক ইঞ্জিনিয়ারিং এর ফলে নিরাপত্তা ক্ষুণ্ণ হয়। হ্যাকাররা এমনভাবে ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করে যে, মানুষ নিজের অজান্তেই ব্যক্তিগত তথ্য দিয়ে দেয়। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্বল আইন প্রয়োগও এই সমস্যা বাড়ায়। আমাদের দেশে সাইবার অপরাধের মামলা হয় খুব কম, আর বিচার প্রক্রিয়া ধীরগতি হওয়ায় অপরাধীরা বেশিরভাগ সময় পার পেয়ে যায়।
সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘন থেকে রক্ষা পেতে হলে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবচেয়ে আগে আমাদের নিজেদের আচরণ বদলানো জরুরি। শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা ও দুই স্তরের সিকিউরিটি চালু রাখা। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার না করা। লোকেশন শেয়ার বন্ধ রাখা ও প্রোফাইল প্রাইভেট রাখা। অচেনা লিংকে ক্লিক না করা এবং সন্দেহজনক ফাইল ডাউনলোড থেকে বিরত থাকা। প্রযুক্তি কোম্পানিগুলোকে ডেটা সুরক্ষা আইন মেনে চলতে হবে। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো তথ্য ব্যবহার করা যাবে না এমন নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে হবে। নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল লিটারেসি শিক্ষা, এবং সাইবার পুলিশ ইউনিটের ক্ষমতা বাড়ানো দরকার।ব্যবহারকারীদের জন্য সহজ ও দ্রুত রিপোর্টিং ব্যবস্থা থাকতে হবে, যাতে কেউ গোপনীয়তা লঙ্ঘনের শিকার হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।
প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজের গোপনীয়তা বন্ধক রাখব। প্রযুক্তি যেন আমাদের সেবায় থাকে, আমাদের শাসনে নয় এই বোধটা তৈরি করতে হবে ব্যক্তি ও সমাজ উভয়ের মধ্যে। গোপনীয়তা কোনো বিলাসিতা নয়, এটি মানবাধিকারের অংশ।
যে যুগে তথ্যই ক্ষমতা, সে যুগে ব্যক্তিগত তথ্যই সবচেয়ে বড় অস্ত্র। আর সেই অস্ত্র যেন একদিন আমাদের বিরুদ্ধেই ব্যবহৃত না হয় সেই সচেতনতা গড়ে তোলাই এখন সময়ের দাবি।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
