০১ জুলাই ২০২৬, বুধবার, ০১:০৩

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

গোপনে বিয়ে করছেন সামান্থা

গোপনে বিয়ে করছেন সামান্থা

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৪

পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভুর প্রেমের খবর আগেই চাউর হয়েছে। এবার গুঞ্জন— চুপিসারে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী 

সোমবার (১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের উঠে এসেছে এ তথ্য। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও খবর ছড়িয়েছে, খুব ঘরোয়া পরিসরে আজ চার হাত এক হতে যাচ্ছে সামান্থা-রাজের। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত ইশা যোগ ফাউন্ডেশনে বসছে বিয়ের আসর। 

ইশা যোগ ফাউন্ডেশনের নিয়মিত দর্শনার্থী সামান্থা। সেখানকার আধ্যাত্মিক চর্চার সঙ্গেও তার যোগাযোগ লম্বা সময়ের। সেকারণে প্রেমিকের সঙ্গে কাগজ-কলমে বাঁধা পড়তে জায়গাটি সামান্থা বেছে নিয়েছেন বলে ধারণা অনেকের। শুধু নাকি নিজেদের পরিবারের সদস্য-কাছের মানুষজন থাকবেন বিয়েতে। তারকাদের দল বেঁধে খাওয়ানোর পরিকল্পনা আপাতত নেই সামান্থা-রাজের। পরিমিত আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন