০১ জুলাই ২০২৬, বুধবার, ০১:০৩

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

ট্রলারদের কড়া জবাব দিলেন সামান্থা

ট্রলারদের কড়া জবাব দিলেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৩

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী Samantha Ruth Prabhu দেড় দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক ব্যবসাসফল সিনেমা। বিশেষ করে Pushpa: The Rise সিনেমার আইটেম গান ‘উ অ্যান্টাভা’–তে তার নাচ দর্শকমনে ব্যাপক সাড়া ফেলে। জনপ্রিয়তার সঙ্গে খ্যাতি ও সম্পদের মালিক হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রল ও নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমাকে যা খুশি জিজ্ঞেস করুন’ শীর্ষক এক আয়োজনে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় অংশ নেন সামান্থা। সেখানে এক ভক্ত জানতে চান—ভালো ও খারাপ মন্তব্যকে তিনি কীভাবে দেখেন? জবাবে দৃঢ় অবস্থান জানান এই তারকা।

সামান্থা বলেন, “প্রশংসা কিংবা ট্রল—কোনোটিই আমাকে নাড়া দেয় না। তবে কেউ যদি আমার ব্যক্তিগত পরিসরে নেতিবাচকতা নিয়ে আসে, তাকে ব্লক করব। যেমন আমি আমার ঘর পরিষ্কার রাখি, তেমনই এই পেজটাও পরিষ্কার রাখি। ব্লক হওয়া মানে এই নয় যে, আপনি আমাকে আঘাত করেছেন; এর মানে এখানে আপনাকে স্বাগত জানানো যাচ্ছে না।”

ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করেছেন সামান্থা। বিবাহ বিচ্ছেদের পর মানসিক চাপে ভুগেছেন তিনি। একই সময়ে শারীরিক অসুস্থতাও তাকে বিপর্যস্ত করে তোলে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করেছেন এই অভিনেত্রী।

গত ১ ডিসেম্বর পরিচালক রাজকে বিয়ে করেছেন সামান্থা। নতুন সংসারে সময় কাটানোর পাশাপাশি ক্যারিয়ারেও ফিরেছেন পুরোদমে।

পরিচালক নন্দিনী রেড্ডির তেলেগু ভাষার নতুন সিনেমা Maa Inti Bangaram–এ দেখা যাবে সামান্থাকে। সিনেমাটিতে তিনি হাজির হবেন দুই ভিন্ন রূপে—একটি অ্যাকশনধর্মী চরিত্র, অন্যটি গৃহবধূর ভূমিকায়।

ইতোমধ্যে প্রকাশিত ঝলকে শাড়ি পরে দুষ্কৃতকারীদের সঙ্গে লড়াই করতে দেখা গেছে তাকে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন