২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:০৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

চাকসু নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত: প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯০৮ জন

চাকসু নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত: প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯০৮ জন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রার্থী রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।

চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জনসহ বিভিন্ন সম্পাদক ও নির্বাহী সদস্য মিলিয়ে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে ১৪টি হলে মোট প্রার্থী ৪৭৩ জন। এর মধ্যে ছাত্র হলে ৩৫০ জন এবং ছাত্রী হলে ১২৩ জন। এছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ওয়েবসাইটে প্রকাশিত খসড়া ব্যালট নাম্বারে প্রার্থীদের কোনো অভিযোগ না থাকলে সেটিই চূড়ান্ত ব্যালট হিসেবে গণ্য হবে। তিনি বলেন, “চাকসুর নির্বাচনে এখনো সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করি শিক্ষার্থীরা তা বজায় রাখবে।”

আরও পড়ুন