২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৬

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভর্তি কমিটির সভায় শর্তসাপেক্ষে এই কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা স্লোগান দেন—‘পোষ্য কোটার কবর দে’, ‘কোটা না, মেধা চাই’। তাদের অভিযোগ, আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের ওপর চাপ দিয়ে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও শিবির-সমর্থিত জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, “পোষ্য কোটার মাধ্যমে রাবিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার চক্রান্ত চলছে।” ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এই সিদ্ধান্তকে রাকসু বানচালের ষড়যন্ত্র বলেও দাবি করেন।

প্রসঙ্গত, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতির হুমকি দিলে ভর্তি কমিটি কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।

নতুন নিয়ম অনুযায়ী, পোষ্য কোটা পেতে স্নাতক ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। তারা নিজ বিভাগে ভর্তি হতে পারবে না এবং আবাসিক সুবিধাও পাবে না।

উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন জানান, সিদ্ধান্তটি এ বছরের জন্য কার্যকর থাকবে, পরবর্তীতে আবার পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন