২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০৪

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার: ডিএমপি

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার: ডিএমপি

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানান, মঙ্গলবার নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য।

নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ৮টি চেকপোস্ট, মোবাইল পেট্রোল, ডগ স্কোয়াড, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট, সাদা পোশাকে ডিবি সদস্য, সিসিটিভি মনিটরিং সেল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিরাপত্তা থাকবে, প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে। নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভুয়া আইডি কার্ড ও সাইবার বুলিং বিষয়ে কমিশনার বলেন, বিষয়গুলো পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটার ও শিক্ষার্থীদের আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।

শা/প্রো

আরও পড়ুন