২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

‘গণধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন, চলছে অপপ্রচার’

‘গণধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন, চলছে অপপ্রচার’

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম দাবি করেছেন, গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শিবিরের কেউ নন এবং এ নিয়ে সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকেই সাইবার বুলিং নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে এ ধরনের অনলাইন বুলিং ক্রমাগত বেড়েই চলেছে। এটা মূলত ব্লেম গেমের রাজনীতি।’

তিনি আরও বলেন, ‘এ কাজ করেছে বিকৃত মনোবৃত্তির কোনো শিক্ষার্থী। শিক্ষার্থীদের উচিত ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া।’

সাদিক কায়েম প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন