২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:২৮

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

হলে আবাসন ভাতার দাবিতে চবির প্রশাসনিক ভবনে তালা

হলে আবাসন ভাতার দাবিতে চবির প্রশাসনিক ভবনে তালা

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ১১:৪৯

শতভাগ আবাসন সুবিধা অর্থাৎ হলে সিট অথবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এসময় ভেতরে থাকা ভিসি ও প্রো ভিসিকে অবরুদ্ধ করে রাখেন তারা।
রোববার (১৮ আগস্ট) বেলা আড়াইটার পর থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপচার্য, উপ উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা।
শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে আসন বরাদ্দে অসম মেধা যাচাই প্রক্রিয়া তাদের বিপাকে ফেলেছে। ফলে বাড়তি ভাড়া দিয়ে শহরে থাকতে হচ্ছে তাদের। প্রশাসনকে একাধিকবার এসব বিষয়ে জানানো হলেও আশ্বাসেই সীমাবদ্ধ ছিল তাদের ভূমিকা। বাধ্য হয়ে তাই আন্দোলনে নেমেছেন বলে দাবি শিক্ষার্থীরদের।

আরও পড়ুন