২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:০৪

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

সেনা অবস্থান থাকা সব এলাকায় হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

সেনা অবস্থান থাকা সব এলাকায় হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৪:৩৭

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশজুড়ে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় ১১ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

সেনাপ্রধান বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনাবাহিনীর অবস্থান রয়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।

তিনি বলেন, শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও সেনাবাহিনী পালন করবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করে যাবে।

এ বছরের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

আরও পড়ুন