মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, বিপাকে লাখো জেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১৯:২৫
প্রতি বছরের মতো এবারও বঙ্গোপসাগরে ইলিশের প্রজননের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচার অভিযান, সভা-সমাবেশ শুরু করেছে মৎস্য বিভাগ।
এ বছর সাগরে দস্যুদের উৎপাত, নৌকায় জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন কারণে বেশিরভাগ জেলে সমুদ্রে যেতে পারেনি। কিছু সংখ্যক জেলে সাগরে গেলেও তাদের জালে কাঙ্ক্ষিত মাছ মেলেনি।
নিষেধাজ্ঞাকালীন প্রণোদনা বাড়ানোর পাশাপাশি তা প্রকৃত জেলেদের মাঝে বণ্টন, গভীর সাগরে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর টহল বাড়ানো এবং তেল সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের জেলে দুলাল মাঝি বলেন, চলতি মৌসুমের শুরু থেকে সাগরে দস্যুদের উৎপাত বাড়ে। পাথরঘাটা, ভোলা ও চট্রগ্রামসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন জেলেকে দস্যুরা ধরে নিয়ে যায়। পরে তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।
তিনি আরো বলেন, এ বছর সাগরে আশানুরূপ মাছের দেখা মেলেনি। তিনি সাগরে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান।
পাথরঘাটা এলাকার জেলে মো. শহীদ বলেন, ‘‘দেড় মাস হয়েছে মহিপুরের খাপরাভাঙ্গা নদীতে আমাদের ট্রলার নোঙ্গর করা রয়েছে। ডিজেল না পাওয়ার কারণে আমরা সাগরে যেতে পারছি না। এখন আর সাগরে যাওয়ার সময়ও নেই। বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা।’’
তিনি বলেন, ‘‘কীভাবে পরিবার চালাবো, সেটা নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছি। শুনেছি, এ বছর সরকার ৭৭ কেজি করে চাল দিবে। এ চাল দিয়ে ৫ সদস্যের পরিবার কোনোভাবে চালানো সম্ভব নয়।’’
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, নিষেধাজ্ঞা সফল করতে প্রচারাভিযান ও সভা-সমাবেশ শুরু করেছেন। নিষেধাজ্ঞাকালীন সমুদ্রে প্রশাসনের ব্যাপক নজদারির পাশাপাশি অসাধু জেলেদের জেল-জরিমানার আওতায় নিয়ে আসা হবে।
তবে এই দুই মাসে জেলার নিবন্ধিত ৪৭ হাজার জেলের প্রত্যেককে ৭৭ কেজি করে চাল দেওয়া হবে। প্রণোদনা বাড়ানোর বিষয়ে জেলে সংগঠন থেকে লিখিত আবেদন জানালে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
- • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ২২
- • পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
