রাস্তা থেকে রাষ্ট্রক্ষমতা: নেপাল-বাংলাদেশ প্রেক্ষাপট
লাবনী আক্তার কবিতা
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ০০:৩১
জেন জি, এমন একটি প্রজন্ম, যারা হঠাৎ পৃথিবীর রাজনীতির চিত্র পাল্টে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ, নেপাল, কেনিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এর মতো আরো অনেক দেশেই রাজনীতিতে জেন জি এর প্রভাব ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে বাংলাদেশ ও নেপালের জেন জি রা শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেনি বরং রাজপথ থেকে গিয়েছে রাষ্ট্রক্ষমতায়। কিন্তু প্রজন্ম এক হলেও দুই দেশের ক্ষমতার লড়াইয়ে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। একটিতে রয়েছে দুর্দান্ত সাফল্য, অন্যটিতে শুধুই নিস্তব্ধতা।
নেপাল এমন একটি দেশ যা বাংলাদেশের মতোই বছরের পর বছর অন্যায় সহ্য করেছে। নেপালের এলিট রাজনীতি, দূর্নীতি জনগনের মনে অসন্তোষ তৈরি করেছে। যার ফলস্বরূপ, গতবছর সেপ্টেম্বর থেকে শুরু হয় জেন জি বিপ্লব। মূলত ফেসবুক, এক্স, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করায় রাজপথে নেমে আসে জেন জি। বিভিন্ন শহরে আন্দোলনের ক্ষোভে অনেক স্থাপনা জ্বালিয়ে দেওয়া হয়, বিভিন্ন মন্ত্রী ও নেতাদের রাস্তায় ফেলে মারধরের মতো ঘটনাও ঘটে। এরপর দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সবকিছু অনেকটাই স্বাভাবিক হয়।
অবশেষে গত ৫ মার্চ নেপালে জাতীয় নির্বাচন হয়। ১৬৫টি আসনে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিল মোট ৬৫টি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষক মহলে এই নির্বাচনে কোনও দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ ছিল। কেউ ভাবতে পারেননি প্রাক্তন র্যাপার বলেন্দ্র শাহের নেতৃত্বে নবগঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদীয় নির্বাচনে প্রথম সারির প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন। কিন্তু সেটাই হয়। বলেন্দ্র শাহ, নেপালের জেন জি-র আন্দোলনের অন্যতম নেতা। প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তার দল বিজয় অর্জন করেন এবং তিনি হন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। মূলত জেন জি দের কাছে তার অত্যন্ত জনপ্রিয়তা তাকে এ বিজয় এনে দেয়।
অথচ প্রায় একই ঘটনা বাংলাদেশেও ঘটেছে কিন্তু পরিনতিটা ভিন্ন। ২০২৪ সালে বাংলাদেশে তুমুল আন্দোলন মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা নেয়, জেন জি দের নতুন দল গঠিত হয়, প্রথম দিকে এই দলের জনপ্রিয়তাও আকাশচুম্বী ছিলো, তারপর গত ১২ই ফ্রেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নেপালের মতো বাংলাদেশেও একটি দল অনেক সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করে ক্ষমতায় যায়, কিন্তু ঐ দলটি নেপালের মতো জেন জি দের দল ছিলো না।
বরং বাংলাদেশের জেন জি দল খ্যাত এনসিপি নির্বাচনে কিছু বিজয় অর্জন করলেও তা নেপালের চেয়ে অনেক কম। তখনই প্রশ্ন উঠে, ভুল কোথায়? নতুন নেতাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব নাকি ক্ষমতার লোভে জোটে অন্তর্ভূক্ত হওয়া।
লেখক,
লাবনী আক্তার কবিতা
লোকপ্রশাসন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ইমেইল: [email protected]
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
