বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরানে পাকিস্তান দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ১৯:৫১
তেহরানে পাকিস্তান দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণে আতঙ্কিত হলেও সব পাকিস্তানি কূটনীতিক নিরাপদ আছেন। শুক্রবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইসলামাবাদ, তুরস্ক ও মিশর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে তেহরানের পাসদারান এলাকায় দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনের কাছাকাছি বিস্ফোরের এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দূতাবাসের বিপরীতে অবস্থিত একটি ইরানি সামরিক ঘাঁটিই হামলার লক্ষ্য ছিল।
একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানান, বিস্ফোরণের শব্দ জোরালো ছিল, তবে দূতাবাস ও কর্মকর্তাদের বাসভবনের কোনো ক্ষতি হয়নি।
তিনি বলেন, ‘বিস্ফোরণের শব্দ অনেক জোরে ছিল, কিন্তু আমাদের জানালাগুলো ভাঙেনি।’ তবে চলমান অস্থির পরিস্থিতির কারণে কর্মকর্তারা উদ্বিগ্ন রয়েছেন।
সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানি কূটনীতিকেরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: জিইও টিভি
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
