০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২১

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

নারায়নগঞ্জে কৃষক দল নেতার বাড়িতে আ. লীগের হামলা

নারায়নগঞ্জে কৃষক দল নেতার বাড়িতে আ. লীগের হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২২:২৪

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বসতবাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বুধবার (১১ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন ফয়সালের ছোট ভাই রায়হাতুল মাহমুদ। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরো ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

‎এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকায় কৃষক দল নেতার বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আসামীরা হলো একই এলাকার দেলোয়ার হোসেন ভূঁইয়া (৬০), ইরফান ভূঁইয়া (২৭), ইয়ার হোসেন ভূঁইয়া (৫৮), ইমন ভূঁইয়া (২৫), মেজবা ভূঁইয়া (৩১), আক্তার হোসেন ভূঁইয়া (৩৫), ফয়সাল ভূঁইয়া (৩০), রেজাউল করিম (৪৮), শিমুল হোসেন গিট্টু (২৯), মনির ভূঁইয়া (৪৭), আলাল ভূঁইয়া (৩৮), তৌহিদ ভূঁইয়া (৪০), জনি হোসেন (৩০), মনির ওরফে সুটার মনির (৪০), সোহেল (২৮), আলাউদ্দিন (৩৫), মো. ফারুক (৫২), মৌসুমী ভূঁইয়া (৫০), সিনহা আফরিন ভূঁইয়াসহ (২২) অজ্ঞাত আরো ২০/২৫ জন।

‎মামলায় উল্লেখ করা হয়, সজীব কাজী নামে কৃষক দল নেতা সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের রাজনৈতিক এক সহযোগীকে পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে মারধর করে আসামিরা। খবর পেয়ে ফয়সাল গিয়ে তাকে উদ্ধার করে। এর জের ধরে রাত অনুমান সাড়ে ১০টায় আসামিরা ফয়সালের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এ সময় আসামিরা মামলার বাদীকে মারধর করে আহত করে।

‎‎নারয়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, আসামিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দোসর। তাদের অনেকের বিরুদ্ধে জুলাইয়ের হত্যা মামলাও রয়েছে। আসামিদের এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন ভূঁইয়া হামলার কথা অস্বীকার করে বলেন, বেশ কিছুদিন ধরে ফয়সাল ও তার লোকজন আমার ড্রেজারের ব্যবসা থেকে চাঁদা দাবি করে আসছে। মঙ্গলবার থানায় এ বিষয়ে অভিযোগ দিয়ে আসার পথে তার বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ভাতিজা ফয়সাল, মেজবা ও আকাশ গুরুতর আহত হয়। আমাদের অভিযোগ প্রতিহত করতেই তারা হামলার মিথ্যা নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কৃষক দল নেতার বাড়িতে হামলার ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন