২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:৫১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

নিজ জোটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সারোয়ার তুষার

নিজ জোটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সারোয়ার তুষার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৫

নরসিংদী-২ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ‘গাদ্দারির’ অভিযোগ তুলেছেন এনসিপি প্রার্থী সারোয়ার তুষার। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জোটের ভেতরে বিভক্তির কারণেই বিএনপির প্রার্থী ৬ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

তুষারের ভাষ্য অনুযায়ী, জোটের ভোট একীভূত থাকলে এবং জামায়াত প্রার্থী ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করলে ফল ভিন্ন হতে পারত। তিনি দাবি করেন, জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যদি একযোগে জোটের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতেন, তাহলে এগারো দলীয় জোট অন্তত ১০ থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেতে পারত।

তিনি আরও উল্লেখ করেন, পলাশে জোট কার্যকরভাবে সক্রিয় না থাকায় ভোটারদের একটি অংশ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। পাশাপাশি দিনভর বিভিন্ন কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা এবং জোটের নিষ্ক্রিয়তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

সারোয়ার তুষার দাবি করেন, তাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা—দুই প্রতীকের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক না থাকলে এ আসনের ফলাফল দেশকে বিস্মিত করত বলেও মন্তব্য করেন তিনি। তবে পরাজয়ের মধ্যেও পলাশবাসীর ভালোবাসা পেয়েছেন বলে উল্লেখ করেন তুষার।

এদিকে নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন