২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১৮

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে ছাত্রদল, অভিযোগ শিবিরে

জকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে ছাত্রদল, অভিযোগ শিবিরে

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫, ১৪:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে কমিশনের বিরুদ্ধে পক্ষপাত, আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে প্যানেলটি এসব অভিযোগ করে। সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, তফশিল ঘোষণার আগেই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ শুরু করে। ২ নভেম্বর ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বেশির ভাগ সংগঠন ২৭ নভেম্বর ভোট আয়োজনের পক্ষে মত দিলেও, ছাত্রদলের আপত্তির পর কমিশন ভোট পিছিয়ে ২২ ডিসেম্বর নির্ধারণ করে। 

তারা দুটি গণমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ করে বলেন, নির্বাচন পেছানোর ক্ষেত্রে ছাত্রদলের চাপের অভিযোগ আগেই উঠেছিল। প্যানেলের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান নিজের বিভাগের এক প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এ ছাড়া পরিবহন প্রশাসক তারেক বিন আতিক পরিবহন সুবিধা দেওয়ার বিষয়ে দুটি ভিন্ন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে প্যানেলটি। প্রথমে তিনি ছাত্রদল-সমর্থিত দুই প্রার্থীর অনুরোধে পরিবহন সুবিধা দেওয়ার কথা বললেও পরে জানান, উপাচার্যের নির্দেশে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যানেলের দাবি, এই ঘটনাও আচরণবিধি লঙ্ঘনের শামিল।

প্যানেলটি আরও অভিযোগ করে, ২৩ নভেম্বরের কনসার্টে প্রার্থীদের স্টেজে উঠতে নিষেধাজ্ঞা থাকলেও ছাত্রদল–সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থীসহ কয়েকজন প্রার্থী স্টেজে উঠে বক্তব্য দেন এবং অনুদানের ঘোষণা করেন। এটি কমিশনের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলেও তারা মন্তব্য করেন।

আরও পড়ুন