বিদেশি ঋণ বেড়ে ১১২ বিলিয়ন ডলার, রিজার্ভে স্বস্তি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৫২
বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবিসহ বিভিন্ন উৎস থেকে গত জুনে পাঁচ বিলিয়নের বেশি ডলার ঋণ নিয়েছে। ফলে দেশের মোট বিদেশি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১১২ দশমিক ১৫ বিলিয়ন ডলার বা প্রায় ১৩ লাখ ৬২ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতে ঋণ বৃদ্ধির প্রভাব প্রধান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে রেমিট্যান্স আয় ও রপ্তানি ১০ শতাংশের মতো বেড়েছে। পাশাপাশি কম সুদের ঋণের কারণে ডলার বাজারে স্থিতিশীলতা এসেছে। গত জুনে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ডলারের বাজার দরও প্রায় ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, পাচার কমে যাওয়ায় রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে রিজার্ভ থেকে ডলার বিক্রি না করে কিনতে পারছে। এ ধারা বজায় থাকলে মুদ্রার বাজারে স্বস্তি আরও বাড়বে।
বিশ্লেষকরা বলছেন, করোনা পরবর্তী সময়ে অর্থ পাচার বেড়ে গেলে ডলারের মূল্য ৮৪ টাকা থেকে ১২২ টাকায় উঠে গিয়েছিল। তবে এখন বিদেশি ঋণের প্রভাব ও নীতি পরিবর্তনের কারণে মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
