রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর রিজার্ভ কমে দাঁড়ায় ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলারে। তখন নিট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণ সহায়তাও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রাখছে। জুন শেষে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ।
রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের চাহিদা কমে যাওয়া। আমদানি ব্যয় হ্রাস ও সরকারের অর্থপাচারবিরোধী কঠোর অবস্থানের কারণে ডলার কেনা কমেছে। ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী ডলার কিনছে, যা রিজার্ভে যুক্ত হচ্ছে।
এছাড়া, এডিবি, আইএমএফ, জাইকা প্রভৃতি সংস্থা থেকেও চলতি সময়ে ঋণের অর্থ ছাড় হয়েছে।
২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। পরবর্তীতে ধারাবাহিক পতনে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তা নেমে আসে ২০ বিলিয়ন ডলারে।
আকু হচ্ছে একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার মাধ্যমে সদস্য দেশগুলো দুই মাস পরপর আমদানি-রপ্তানির হিসাব সমন্বয় করে। বাংলাদেশ আকুতে নিয়মিত দেড় থেকে দুই বিলিয়ন ডলার পরিশোধ করে, কারণ সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি বেশি।
আকুর সদস্য দেশগুলো হলো: বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর সদর দপ্তর তেহরানে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
