২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১৮

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৬:৪১

টেস্টে ও ওয়ানডেতে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজেরও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প নেই তাওহীদ হৃদয়দের। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে লাল সবুজরা।

বুলাওয়েতে শুক্রবার (১৭ জুলাই) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত ২১ জুন জিম্বাবুয়ের বিমান ধরে বাংলাদেশ ক্রিকেট টিম। ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ, টি-টোয়েন্টি সিরিজের বাকি আর দুই ম্যাচ। এই সফরে এখন পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি বলতে প্রায় কিছুই নেই। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হার, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে আগেভাগেই সিরিজ খোয়ানো, আর টি-টোয়েন্টি সিরিজও শুরু হয়েছে ৩২ রানের পরাজয় দিয়ে।

আজ হারলে জিম্বাবুয়ে থেকে সঙ্গে নিয়ে ফেরার মতো কিছুই থাকবে না টাইগারদের। টেস্ট ও ওয়ানডের ব্যর্থতা ঘুচাতে অন্তত টি-টোয়েন্টি সিরিজটি জিততেই হবে। তবে দ্বিতীয় ম্যাচটি হারলে সে আশাও থাকবে না। তাই এ ম্যাচে জয় ছাড়া কোনো ভাবনা নেই হৃদয়দের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, দিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে। তাশিঙ্গা মুসেকিওয়া, ব্রাড ইভান্স, রিচার্ড এনগ্রাভা ও ব্লেসিং মুজারাবানি।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন