২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৩৯

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১১:৩৫

ভেনিজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে দেশটিতে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়।

হোর্হে রদ্রিগেজ জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারি হিসাবে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে, গত ২৪ জুন ভেনিজুয়েলার ইয়ারাচুই রাজ্যে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প দুটির মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি হাজার হাজার ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে জীবিত ও নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন