লাইটের নিচে ব্যাটিং কিছুটা কঠিন ছিল, দাবি মিরাজের
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২৩:৩৫
একমাত্র টেস্টের পর প্রথম ওয়ানডেতেও হেরে যায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ১৩ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এতে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো লাল-সবুজের প্রতিনিধিরা।
এমন হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, 'লাইটের নিচে ব্যাটিং কিছুটা কঠিন ছিল। তবুও বিশ্বাস ছিল ভালো ব্যাট করা যাবে। তবে আজকে হয়নি। আমার মনে হয় আমাদের কিছু জায়গাতে উন্নতি করতে হবে। ভালো বোলিং করতে হবে যেন তারা জুটি গড়তে না পারে। ব্যাট হাতে তারা অনেক ভালো কিছু জুটি গড়েছে, আমরা আজ তাদের (বল হাতে) থামাতে পারিনি।'
বাংলাদেশকে হারিয়ে সিকান্দার রাজা বলেন, 'আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর আমরা মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করেছি। ছেলেদের এখন বিশ্বাস আছে, এমন ম্যাচ জেতা সম্ভব। এক বছর আগে হয়ত এসব ম্যাচ আমরা হেরে যেতাম। তবে এখন সবাই মিলে ভালো খেলছে।'
তিনি আরও বলেন, '২৫-৩০ ওভার পর্যন্ত উইকেট কঠিন ছিল। এরপর ব্যাটিং সহজ হয়ে গেছে। আমরাও চেষ্টা করেছি পার্টনারশিপ গড়ার। আমার আরও ভালো করার সুযোগ ছিল, পারিনি। আশা করি পরেরবার পারব।'
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
