০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

গার্মেন্টস খাতে ঈদ বোনাস পরিশোধ ৯৪.৭০ শতাংশ, জানাল বিজিএমইএ

গার্মেন্টস খাতে ঈদ বোনাস পরিশোধ ৯৪.৭০ শতাংশ, জানাল বিজিএমইএ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১২:৪৪

ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা ২ হাজার ১৩৩টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ২১টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে মোট চালু কারখানা রয়েছে ২ হাজার ১৩৩টি। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি কারখানা রয়েছে।

সংগঠনটি জানায়, এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা মোটের ৯৯.২০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামে ৩৩৪টি কারখানা রয়েছে।

এছাড়া ঈদ বোনাস পরিশোধ করেছে ২ হাজার ২১টি কারখানা, যা মোটের ৯৪.৭০ শতাংশ। ঢাকায় ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামে ৩১২টি কারখানা এ তালিকায় রয়েছে।

অন্যদিকে মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি কারখানা, যা মোটের ৩৫.৯৪ শতাংশ।

বিজিএমইএ আরও জানিয়েছে, ঈদকে সামনে রেখে শ্রমিকদের স্বাভাবিক ছুটি ও যাত্রাপথ নির্বিঘ্ন করতে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন