ঈদে বেনাপোল বন্দরে টানা সাতদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ১৫:৩৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা সাতদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
রোববার সকাল ১০টার দিকে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “ঈদের সময় কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকেন। একই সঙ্গে অধিকাংশ আমদানিকারক নিজ নিজ এলাকায় চলে যাওয়ায় এ সময়ে পণ্য ছাড়করণের চাপও কম থাকে। তাই প্রতিবছরের মতো এবারও সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।”
তিনি আরও জানান, রোববার বিকেল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আগামী ১ জুন সকাল থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, “টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। তবে ঈদে যাত্রীর চাপ বাড়তে পারে বিবেচনায় অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারী প্রস্তুত রাখা হয়েছে।”
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে বন্দর এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি বা নাশকতা না ঘটে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
