০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

১,৫০০ কোটি টাকার চুক্তিতে নগদ কিনতে যাচ্ছে আবুল খায়ের গ্রুপ

১,৫০০ কোটি টাকার চুক্তিতে নগদ কিনতে যাচ্ছে আবুল খায়ের গ্রুপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ১১:০৭

আর্থিক অনিয়ম, মামলা ও নিয়ন্ত্রক জটিলতায় থাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ অধিগ্রহণের প্রক্রিয়ায় রয়েছে দেশের শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নগদের প্রায় ৬০০ কোটি টাকার দায়সহ মোট লেনদেনের পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। দায় পরিশোধের পর বাকি অর্থ সরকার পাবে। তবে চূড়ান্ত চুক্তির আগে বাংলাদেশ ব্যাংক, দুদক ও সিআইডির বিভিন্ন মামলার নিষ্পত্তি প্রয়োজন হবে।

সরকারের নীতিনির্ধারকদের মতে, বড় গ্রাহকভিত্তির এই প্ল্যাটফর্ম পরিচালনায় শক্তিশালী মূলধন ও করপোরেট ব্যবস্থাপনা প্রয়োজন। সে কারণেই আবুল খায়ের গ্রুপকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে নগদের বিরুদ্ধে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে অনুমোদন ছাড়াই ৬০০ কোটি টাকার ই-মানি ইস্যুর বিষয়টিও রয়েছে।

বর্তমানে নগদের প্রায় সাড়ে ৫ কোটি গ্রাহক রয়েছে। প্রতিদিন ৭০০ কোটির বেশি টাকার লেনদেন হয় প্ল্যাটফর্মটিতে। এমএফএস খাতে বিকাশের পরই নগদের অবস্থান।

২০১৯ সালে যাত্রা শুরু করা নগদ শুরু থেকেই মালিকানা ও অনুমোদন নিয়ে বিতর্কে ছিল। ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক নগদের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়। পরে ডাক অধিদপ্তর এর দায়িত্ব নেয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটিকে বেসরকারি খাতে দেওয়ার আলোচনা শুরু হয়।

আরও পড়ুন