০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

জ্বালানি ও সার সরবরাহ নিশ্চিতে স্পট মার্কেট থেকে এলএনজি ও সার কেনার অনুমোদন সরকারের

জ্বালানি ও সার সরবরাহ নিশ্চিতে স্পট মার্কেট থেকে এলএনজি ও সার কেনার অনুমোদন সরকারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ১১:০১

দেশে জ্বালানি ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ৭০ হাজার মেট্রিক টন সার কেনার পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

শনিবার (২৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তিনটি এলএনজি কার্গো কেনা হবে। কার্গেগুলো ২০২৬ সালের জুন মাসের বিভিন্ন সময়ে সরবরাহ করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৩৩০ কোটি টাকার বেশি।

সরকারি সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যের টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে একটি কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদনের সুপারিশ করা হয়েছে, যা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে সংগ্রহ করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫৪ কোটি ৫২ লাখ টাকা।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে মরক্কোর ওসিপি গ্রুপ থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিরও অনুমোদনের সুপারিশ করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩৪ কোটি ৬৬ লাখ টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষি উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন