০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ব্যাংকের নগদ লভ্যাংশে কঠোর বিধিনিষেধ, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের নগদ লভ্যাংশে কঠোর বিধিনিষেধ, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০৯:৪০

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা ও বিতরণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম, তারা চলতি বছর থেকে কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

শনিবার (২৩ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকগুলোর মূলধনভিত্তি আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংক সব ধরনের সংবিধিবদ্ধ ও আইনি শর্ত পূরণ করে মুনাফা বিতরণের যোগ্যতা অর্জন করবে, তারা মোট ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদে পরিশোধ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা থেকে এই নিয়ম কার্যকর হবে এবং পরবর্তী বছরগুলোতেও একইভাবে প্রযোজ্য থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন ব্যবস্থার মাধ্যমে লভ্যাংশ বিতরণে সর্বোচ্চ সীমা আরোপ করা হলেও পূর্বের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। এর মধ্যে ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার নম্বর-১–এর নির্দেশনাও কার্যকর থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলমান দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক ব্যাংকিং খাতের মূলধনভিত্তি শক্তিশালী করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, নতুন এ নির্দেশনার ফলে ব্যাংকগুলোকে নগদ অর্থ সংরক্ষণ করে অভ্যন্তরীণ মূলধন বাড়াতে হবে, যা দীর্ঘমেয়াদে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

আরও পড়ুন