০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২১:৪৮

শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বার নির্বাচনে ২৩ পদেই বিএনপির জয়

ঢাকা বার নির্বাচনে ২৩ পদেই বিএনপির জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০০:৫৮

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল ২৩ পদেই নিরঙ্কুশ বিজয় হয়েছে।

শুক্রবার (১ মে) রাত ১২টার দিকে ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত ফলাফল শিটে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদ জোট করে নীল প্যানেলে নির্বাচন করে। অন্যদিকে জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

বিএনপি জোট থেকে সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া পেয়েছেন ৪৪৬৮ ভোট। অন্যদিকে জামায়াত জোট থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন ২১৭৯ ভোট পেয়ে হারেন। স্বতন্ত্র পদে মো. ইউনুস আলী বিশ্বাস ১৪৬ ভোট পান।

অন্যদিকে বিএনপি থেকে সাধারণ সম্পাদক পদে আবুল কালাম খান ৪০৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জামায়াত থেকে এ পদে আবু বক্কর সিদ্দিক ১৬৬১ ভোট পেয়ে ফেল করেছেন। এ ছাড়া স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে এ পদে মো. শহিদুল্লাহ ৪২৪ ও বলাই চন্দ্র দেব ৩৫৫ ভোট পেয়েছেন।

এ ছাড়া বিএনপি জোট থেকে সিনিয়র সহসভাপতি পদে রেজাউল করিম চৌধুরী ৪৫০৮ ভোট, সহসভাপতি আবুল কালাম আজাদ ৪৪৩৩ ভোট, ট্রেজারার আনিসুজ্জামান আনিস ৩৯৪৭ ভোট, সিনিয়র সহসাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি ৪৩৫৫ ভোট, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল ৩৬৯৯ ভোট, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান ৪৩২০ ভোট, কালচারাল সেক্রেটারি মারজিয়া হিরা ৩৮৭৯ ভোট, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা ৩৯৪০ ভোট, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান ৪০৯৪ ভোট, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ ৪১৪৪ ভোট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক ৪৫৯৭ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে বিএনপি জোট থেকে নির্বাচনে সর্বাধিক ৪৪২৩ ভোটে জয়ী হয়ে ফারজানা ইয়াসমিন প্রথম, নজরুল ইসলাম মামুন ৪৩০৩ ভোট পেয়ে দ্বিতীয়, আদনান রহমান ৪২৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এ ছাড়া নির্বাচিত বিএনপির বাকি সদস্যরা হলেন সৈয়দ সারোয়ার আলম নিশান ৪০০৯ ভোট, মামুন মিয়া ৩৯৫১ ভোট, নিজামউদ্দিন ৩৮৯৪ ভোট, সামিউল ৩৮৮৪ ভোট, মোজাহিদুল ইসলাম সায়েম ৩৭৪০ ভোট, এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও ৩৫০৪ ভোট ও শেখ শওকত হোসেন ৩৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে এদিন বিএনপি-সমর্থিত নীল প্যানেলের বিরুদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং, জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলে এক বিজ্ঞপ্তি দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স। তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. বোরহান উদ্দিন বলেন, আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো অভিযোগের ভিত্তি আছে। কারণ যখনই কেউ মনে করে খেলায় হেরে যাবে, তখনই বলে আজকে খেলার মাঠ ভেজা ছিল। তাই ফুটবল খেলতে পারিনি। শুধু এনসিপি না, যারা ভোট বর্জন করেছে, দেশকে অচলাবস্থায় নিয়ে যেতে চায়, তারাই এসব প্রচারণা চালাচ্ছে।

এর আগে গত ২৯ ও ৩০ এপ্রিল দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। এ নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী। দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৩৪ শতাংশ। অর্থাৎ ভোট দেননি ৬৬ শতাংশ আইনজীবী।

আরও পড়ুন