পঞ্চগড়ে কারাগার থেকে জামিন কলেজছাত্র নিশাতের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ২২:২১
পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র নিশাত ইসলাম (১৬) জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে ফিরে যান। এর আগে বিকেলে শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত নিশাত জামিনে মুক্ত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন।
জানা গেছে, শিক্ষার্থীর কারাগারে যাওয়ার খবর প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি তার শিক্ষা জীবন ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে তাকে ক্ষমা করে দেন। পরে প্রতিমন্ত্রীর নির্দেশে বাদীপক্ষ আদালতে জামিনের সুপারিশ করলে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার মধ্যরাতে দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকা থেকে নিশাতকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রীর একটি ভিডিও শেয়ার করে কুরুচিপূর্ণ ক্যাপশন ব্যবহার করেছিলেন।
এ ঘটনায় দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়।
ছেলের মুক্তির পর নিশাতের বাবা আশরাফুল ইসলাম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার ছেলে না বুঝে ভুল করেছিল। কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় যে উদারতা ও মহত্ত্ব দেখিয়েছেন, তা আমরা সারাজীবন মনে রাখব।”
আরও পড়ুন
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
