০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:২৬

শিরোনাম
৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সতর্কতা জারি

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সতর্কতা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ১৮:৪৬

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য উগ্রবাদী হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

তিনি জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে এবং সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তবে কোন উগ্রবাদী সংগঠন জড়িত, এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুনশী শাহাবুদ্দীন বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ইনশাআল্লাহ, আমরা এটাকে মোকাবেলা করতে পারব।’

পুলিশ সদর দপ্তরের একটি বার্তায় উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্প্রতি ওই সংগঠনের এক সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর, গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে চাকরিচ্যুত দুই সেনা সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যক্রমে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন