নাটোরে পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ১৬:১০
নাটোরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে অপুকে (২২) গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত অপুকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর পুলিশ অপুকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। এর আগে মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হোন মহরম আলী। তার চিৎকারে স্থানীয় লোকজন মহরম আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
গ্রেপ্তার অপু নাটোর সদর উপজেলা হাসিমপুর গ্রামের নিহত মহরম আলীর ছেলে। নিহত মহরম আলী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে। তিনি পেশায় চটপটি বিক্রেতা ছিলেন এবং দীর্ঘদিন ধরে কাফুরিয়া বাজারে ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়িতে একা থাকা অবস্থায় তার ওপর হামলা চালায় ছেলে অপু। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নিহতের প্রতিবেশী সুফিয়া বেগম জানান, পারিবারিক কলহের কারণে মহরম আলীর স্ত্রী ও সন্তানরা আলাদা থাকতেন এবং তিনি একাই বসবাস করতেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মাথা ও মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত অপুকে গ্রেপ্তার করে বুধবার (২৫ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী ভালোবাসা, নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
