২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪৫

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

তরমুজের কেজি ৯০ টাকা, আকাশচুম্বী কলার দামও

তরমুজের কেজি ৯০ টাকা, আকাশচুম্বী কলার দামও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৯

পবিত্র রমজানের নবম দিনে এসেও রাজধানীর ফলের বাজারগুলোতে দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মৌসুমি ফল তরমুজ কেজিপ্রতি ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ইফতারের অপরিহার্য উপাদান কলা, মাল্টা, আপেলসহ প্রায় সব ধরনের ফলের দাম চড়া থাকায় ইফতার আয়োজন করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিউমার্কেট ও আজিমপুরসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কলার দাম ডজনপ্রতি ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে সবরি কলা ১৬০ থেকে ১৮০ টাকা এবং বাংলা কলা ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেয়ারা ও আনারসের দামও গত সপ্তাহের তুলনায় বেশি।

বিদেশি ফলের বাজারে অস্থিরতা আরও প্রকট। বর্তমানে মাল্টা প্রতি কেজি ৩১০ থেকে ৩৪০ টাকা এবং আপেল ৩৩০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আঙুরের দাম কেজিতে ৪৫০ টাকা ছাড়িয়েছে এবং কালো আঙুর বিক্রি হচ্ছে প্রায় ৫৫০ টাকায়। খেজুরের বাজারেও মানভেদে প্রতি কেজি ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হাঁকছেন বিক্রেতারা।

শুধু ফল নয়, ইফতার সংশ্লিষ্ট সবজির দামও বেড়েছে কয়েকগুণ। এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। বেগুনের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১৪০ টাকা এবং দেশি শসা ৮০ থেকে ১০০ টাকায় ঠেকেছে।

ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম এবং পাইকারি বাজারে বেশি দামে ফল কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে দাম কমাতে পারছেন না তারা। তবে ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে অনেক ফলের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজিমপুরের বাসিন্দা নাজনীন রহমান আক্ষেপ করে বলেন, "গত সপ্তাহে তরমুজ ৫০ টাকা ছিল, আজ কিনতে হচ্ছে ৮০ টাকা। সাধারণ মানুষের জন্য ফল কেনা এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।"

আরও পড়ুন