বিএনপি নেতাকে ন্যাড়া করার অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৪
ময়মনসিংহের গৌরীপুরে দলীয় বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আব্দুল মান্নান তালুকদার (৫৫) নামে উপজেলা বিএনপির এক সিনিয়র নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় পৌর কৃষক দলের সভাপতি শাহী মুন্সিকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মান্নান উপজেলা বিএনপির সিনিয়র সদস্য। তিনি দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থক হিসেবে পরিচিত।
ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহে যাওয়ার সময় শাহী মুন্সি ও তাঁর সহযোগীরা তাঁকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। পরে পাশের একটি সেলুনে নিয়ে তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এ সময় পথচারীদের ডেকে এনে তাঁকে দেখিয়ে উপহাস ও অপমান করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে জানতে শাহী মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নেতার অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। শাহী মুন্সিসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
আরও পড়ুন
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • ২০২৭ সালের হজের বেসরকারি ব্যবস্থাপনায় ৩ প্যাকেজ ঘোষণা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • বাসা দেখার অজুহাতে ডাকাতি, পরিকল্পনায় একই ভবনের গৃহবধূ; স্বর্ণ-নগদসহ গ্রেপ্তার ৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’ ভাইরাল ভিডিও ইস্যুতে তাহেরীর মন্তব্য
- • ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
