২২ জুলাই ২০২৬, বুধবার, ১১:৪৬

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

প্রধানমন্ত্রীর পিএস, এপিএস ও প্রোটোকল অফিসার নিয়োগ

প্রধানমন্ত্রীর পিএস, এপিএস ও প্রোটোকল অফিসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস) এবং প্রোটোকল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে এই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী অপর এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১) হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনিও প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই পদে দায়িত্ব পালন করবেন।

পৃথক আরও একটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বিকেলে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর সরকারের উচ্চপর্যায়ের এই কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গতিশীল হলো। নবনিযুক্ত এই কর্মকর্তারা প্রধানমন্ত্রীর দৈনন্দিন দাপ্তরিক ও প্রোটোকল সংক্রান্ত কার্যাদি তদারকি করবেন।

আরও পড়ুন