২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:৫৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায়

নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায়

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৫৩

নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নড়াইলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা মহড়ায় নামে। একপর্যায়ে স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে রাব্বি (২৬) নামে ধানের শীষের এক সমর্থককে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন