২২ জুলাই ২০২৬, বুধবার, ২০:৩০

শিরোনাম
ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৪:৫০

পবিত্র জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা ধারাবাহিকভাবে সম্পন্ন হবে।

তিনি বলেন, “বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ ও আহত পরিবারের কল্যাণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।

সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং শহীদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে দাঁড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের সদস্য, জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন