২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪৫

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

চাচার অস্ত্রাঘাতে ভাতিজা নিহত

চাচার অস্ত্রাঘাতে ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০১:৩৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধে চাচার ধারালো অস্ত্রের আঘাতে রিফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচুয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৫০) ও মুনসুর মিয়া একে অপরের সৎভাই। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পদ নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার বিকেলে মনির হোসেন ও তার সৎভাই মুনসুর মিয়ার ছেলে রিফাতের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মনির হোসেন ভাতিজা রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে রিফাত মারাত্মকভাবে আহত হয়। পরে স্বজনরা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু ময়মনসিংহ হাসপাতালে মারা গেছে তাই লাশের ব্যাপারে কোতোয়ালি পুলিশ ব্যবস্থা নেবে। খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন