ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি ড. আবদুল হাছিব
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এ এস মো. আবদুল হাছিব। তিনি বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিবকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে চার বছর। উপাচার্য পদে যোগদানের আগে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- • দৌলতদিয়া ফেরিঘাটে এস বি সুপার ডিলাক্স বাস দুর্ঘটনা: সর্বশেষ পরিস্থিতি
- • বায়তুল ইজ্জতে বিজিবির অ্যান্টি-ট্যাংক অস্ত্রের প্রশিক্ষণ সম্পন্ন
- • প্রথম প্রেমিককে হারিয়েছিলেন দুর্ঘটনায়, ৪৭ বছরেও অবিবাহিত শমিতা
- • দৌলতদিয়ায় ফের নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- • সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- • পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি
- • স্বর্ণের বাজারে স্বস্তি, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
- • বিশ্ব পরিবেশ দিবস আজ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
