'গত দেড় দশকে নিয়োগ প্রক্রিয়া তদবির নির্ভর হয়ে পড়েছে'
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ মে, ২০২৬, ২৩:২৫
গত ১৫ বছরে সব নিয়োগ তদবির নির্ভর হয়ে পড়েছে। সেইসঙ্গে পতিত স্বৈরাচার সরকার সব প্রক্রিয়াও নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ মে) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্ববিদ্যালয়ে দলবাজি না করার অনুরোধ করেন তিনি।
এসময় মেধাবী ও যোগ্যদের শিক্ষক নিয়োগ করার কথা বলেন তিনি। ছাত্র রাজনীতিতে মেধাবীদের যুক্ত করার আহ্বানও জানান মির্জা ফখরুল।
জিয়া পরিষদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি বিএনপির কোনো অঙ্গসংগঠন নয়; বরং জিয়াউর রহমানের জীবন ও কর্মকে কেন্দ্র করে গঠিত একটি গবেষণামূলক প্ল্যাটফর্ম। তিনি পরিষদের সদস্যদের নেতা নয়, বরং গবেষক ও কর্মকর্তা হিসেবে পরিচিত করার আহ্বান জানান।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিভিন্ন স্থানে জিয়া পরিষদ নামে সংগঠনের বিস্তার বা দোকান খোলার প্রবণতা দেখা যাচ্ছে, যা কাম্য নয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, আমাদের কোনো দোকান দরকার নেই। আমরা চাই যোগ্য, সৎ ও গবেষণামুখী মানুষ, যারা সমাজকে সঠিক পথ দেখাবে।
মন্ত্রী বলেন, বিএনপির ইতোমধ্যে বহু অঙ্গসংগঠন রয়েছে, তাই জিয়া পরিষদকে সে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। বরং এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হওয়া উচিত জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে গবেষণা করা এবং তা রাষ্ট্র ও সমাজে বাস্তব প্রয়োগের পথ খোঁজা।
তিনি বলেন, অনেক ত্যাগের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ এসেছে। জুলাই সনদ নিয়ে তর্ক হওয়া ভালো; কিন্তু অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার উচিত নয়।
জুলাই সনদ ও সংবিধান ইস্যুতে তিনি বলেন, বিএনপি আলোচনায় পরিষ্কার করে বলেছে, যেসব ইস্যুতে ঐকমত্য হয়নি সেগুলোতে নোট অব ডিসেন্ট থাকবে।
দ্রুতই বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে নাম দেবে বলেও আশাপ্রকাশ করেন মন্ত্রী।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
